চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে ৪ ডাকাত গ্রেফতার,অস্ত্র ও ইয়াবা উদ্ধার
সাইফুল ইসলাম খোকন,চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি.
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর পৃথক ডেভিল হান্ট অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ, ১৯৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী উদ্ধার করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন, চট্টগ্রামের চকবাজার ডিসি রোড়ের ১৭ নাম্বার এলাকার বাসিন্দা মৃত মনু মিয়ার পুত্র মো.তৈয়ব(২৬) চট্টগ্রাম রাহাত্তারপুল এলাকাকার বাসিন্দা মো.রফিকের পুত্র মোহাম্মদ নেজাম (২৫), কক্সবাজার সদর থানার ঝিলংজা মাস্টার পাড়া এলাকার আবু শামার পুত্র মোঃ শফিউল আলম(২৪), চকরিয়া পৌর সভার ভরামুহুরী এলাকার বাসিন্দা খায়ের নুর প্রকাশ হাবিবের পুত্র মোহাম্মদ রিফাত (২০)কে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ, ১৯৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, আটককৃত আসামীদের কোটে প্রেরণ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টার অভিযানে ডেভিল হান্ট নাশকতা সৃষ্টি কারী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ডাকাত সহ ৪ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































